প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেছেন, শিক্ষকতা একটি মর্যাদাসম্পন্ন পেশা। শিক্ষকদের আলাদা বেতনকাঠামো হবে। পর্যায়ক্রমে সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হবে।রোববার বিকেলে বগুড়ার শেরপুরে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার মনোন্নয়ন, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে উদ্বুদ্ধকরণ’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. হাবিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. আনোয়ার হোসেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান টিআইএম নুরন্নবী তারিক, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ প্রমুখ।