শিক্ষকদের উদ্যোগে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজের শিক্ষকেরা নিজেদের টাকায় সাতটি গ্রামের ১০০ জন শীতার্তকে কম্বল দিয়েছেন। গতকাল মঙ্গলবার কলেজ চত্বরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পীরগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. করিমুল হক ছাড়াও পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি ও কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।