প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সচেতন ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে শিক্ষার্থীরা গত ১৯ নভেম্বর ও ১২ জানুয়ারি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি জানান। গতকালের এ প্রতিবাদ মিছিল সচেতন ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য পরিমাণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।