শিক্ষকদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত চান বি চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
কোনো সংগঠনের নাম উল্লেখ না করে বি চৌধুরী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্ররা শিক্ষকদের দৈহিকভাবে আক্রমণ করেছে। এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। এটি অগ্রহণযোগ্য ও ঘৃণার্হ। তিনি বলেন, অধ্যাপক জাফর ইকবাল নয়, গলায় দড়ি দেবেন সেই সব রাজনৈতিক নেতারা যারা নিজের শিক্ষক এবং মাতৃসম মহিলা শিক্ষকদের দৈহিকভাবে আক্রমণ করার জন্য নিজ দলের ছাত্রদের লেলিয়ে দিয়েছেন।