শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষকেরা।
চুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকেরা। তবে শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত ছিল।
শিক্ষকদের এ কর্মসূচির বিষয়ে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষকদের সম্মান না দিলে জাতি ওপরে উঠতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বেতনকাঠামোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে কর্মক্ষেত্রে মনোযোগ হারাতে পারেন। সরকারের কাছে এ বার্তা পাঠাতেই শিক্ষকদের এ কর্মসূচি।’