শিক্ষকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখাসহ কয়েকটি দাবিতে গতকাল সোমবার পূর্বঘোষিত কর্মবিরতি পালন করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার গতকাল প্রথম আলোকে বলেন, সারা দেশে এই কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে আগামী ১ নভেম্বর শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করে সমিতি তাদের আন্দোলন পিছিয়ে ছিল।