শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে–স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে গতকাল কর্মবিরতি ও মানববন্ধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা l প্রথম আলো
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে–স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে গতকাল কর্মবিরতি ও মানববন্ধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা l প্রথম আলো

প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে গতকাল শনিবার দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে শিক্ষকেরা ক্যাম্পাসে এসে ক্লাসে যাননি। বেলা ১১টার দিকে তাঁরা একত্র হয়ে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে মানববন্ধন করেন। প্রায় ৩০ মিনিটব্যাপী মানববন্ধনে শিক্ষকেরা প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবি জানান।
বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও প্রক্টর আওয়াল কবির। এরপর বেলা একটা পর্যন্ত কর্মবিরতি শেষে তাঁরা কর্মস্থলে ফেরেন।
এ ব্যাপারে আওয়াল কবির বলেন, ‘প্রস্তাবিত বেতনকাঠামোয় আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাই। অন্যথায় ৮ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট শুরু করা হবে।’