শিক্ষকদের কর্মবিরতি ছাত্রলীগ নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র-লীগের নেতা আবদুল্লাহ আল হাসান ওরফে সোহেল হত্যার বিচারের দাবিতে গতকাল বুধবার কালো ব্যাজ ধারণসহ কর্মবিরতি পালন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আশরাফুজ্জামানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহেল হত্যার বিচার, ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত ও উপাচার্যের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন করে। শিক্ষক ফোরামের সভাপতি শামসুল আলম সরকার সোহেল হত্যাকাণ্ডসহ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবুল ইসলাম বলেন, আশরাফুজ্জামানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।