প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সরকারি কলেজে শিক্ষক ও অতিথিদের খাওয়া লুটের ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের দুঃখ প্রকাশের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। গত বুধবার বিকেলে কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ উত্পল কান্তি বৈদ্যর সভাপতিত্বে সমঝোতা সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে পাঠদান, অভ্যন্তরীণ ও ডিগ্রি পরীক্ষার হল প্রদর্শনসহ সব কাজে অংশ নেন। অধ্যক্ষ উত্পল কান্তি বৈদ্য জানান, গত মঙ্গলবার রাতে শিক্ষকদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি।