শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৮ মার্চের সিন্ডিকেট সভায় পাঁচ দফা দাবি বাস্তবায়িত হওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা এ সিদ্ধান্ত নেন। রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত টানা চার দিন এই কর্মবিরতি পালিত হয়।শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্লাহ বলেন, ‘৮ মার্চের সিন্ডিকেটে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে।’