শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, শনিবার থেকে ক্লাস-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি স্থগিত করেছে শিক্ষক সমিতি। কাল শনিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত হয়।এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে এবং শিক্ষর্থীদের কথা বিবেচনা করে আমরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছি। তবে আমাদের দাবি বহাল থাকবে।’জানা গেছে, এর আগে গত বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, গ্রিন ফোরাম এবং শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘সবার আন্তরিক সহযোগিতার কারণে সমঝোতা সম্ভব হয়েছে।’রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক ইতিহাস বিভাগের শিক্ষক তালুকদার মো. লোকমান হাকিম ও দুই সদস্য ব্যক্তিগত সমস্যা দেখিয়ে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তবে আহ্বায়কের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানান রেজিস্ট্রার মসলেম উদ্দিন। তিনি জানান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহীম হোসেনকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার হাতে ২১ অক্টোবর লাঞ্ছিত হন তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের দুই শিক্ষক। ওই তিন কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।