শিক্ষকদের কর্মসূচিতে আবারও পুলিশি বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের গতকাল সোমবারও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। পরে শিক্ষকেরা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনশন পালন করেন। তাঁরা আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের বিপরীতে সাংসদদের বাসভবন ন্যাম ভবনের সামনে অনশন পালনের ঘোষণা দিয়েছেন।আন্দোলনরত ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, তাঁরা গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেন। সেখানে আধা ঘণ্টার মতো অবস্থান শেষে মৌন মিছিল নিয়ে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে যান এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনশন পালন করেন।