শিক্ষকদের কালো ব্যাজ ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘বৈষম্যমূলক’ বেতন কাঠামোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে দুই দিনব্যাপী এই কর্মসূচি চলবে আজ বুধবারও।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানান। অবিলম্বে তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রীকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষকেরা। পাশাপাশি প্রস্তাবিত বেতন কাঠামোর ‘বৈষম্য’ দূর করে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।