শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আন্দোলনের কারণে গতকাল রোববার কোনো ক্লাস হয়নি। ক্লাস করতে গিয়েও ফিরে এসেছেন অনেক শিক্ষার্থী।
শিক্ষা ছুটি ও পদোন্নতির নীতিমালা সংশোধনের দাবিতে গতকাল থেকে শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করে। দাবি না মানা পর্যন্ত ওই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন।
অন্যদিকে উপাচার্য মো. আলী আশরাফ বলেছেন, ২০ জুনের সিন্ডিকেট বৈঠকে বিষয়টি পুনরায় উত্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ছুটি ও পদোন্নতির নীতিমালা নিয়ে গত ৩০ মে সিন্ডিকেটে আলোচনা হয়। সিন্ডিকেটের বেশির ভাগ সদস্য বিষয়টি পরবর্তী সভায় উত্থাপনের জন্য মত দেন। এরই পরিপ্রেক্ষিতে ওই দিনের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ডাক দেয়।