শিক্ষকদের জন্য ট্রাস্ট ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকদের দক্ষতা বাড়াতে ট্রাস্ট ফান্ড গঠন করছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ তহবিল গঠনের জন্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইউসুফ আলী মোল্লা বিশ্ববিদ্যালয়কে ৩০ লাখ টাকার চেক দিয়েছেন। এ তহবিল থেকে শিক্ষকদের গবেষণার মানোন্নয়ন, পাঠ্যপুস্তক রচনা, গবেষণার ফলাফল জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার বা ওয়ার্কশপে উপস্থাপন, আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ, তরুণ শিক্ষকদের জিআরই, আইইএলটিএস, টোয়েফল পরীক্ষায় অংশগ্রহণ এবং শিক্ষা ও গবেষণা উপকরণ কিনতে সহায়তা দেওয়া হবে।