শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশে করেছে।
সমাবেশে শিক্ষক নেতারা বর্তমান সরকারের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় বেতন কমিশনের আওতায় সর্বস্তরের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনের আহ্বান জানান।
বক্তারা শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বাতিল করে বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশন গঠনের সরকারি প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন এবং শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার দাবি জানান।
শিক্ষক নেতারা শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে আসন্ন বাজেটে বেসরকারি শিক্ষকদের জন্য সরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের অনুরূপ বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতা ও বার্ষিক প্রবৃদ্ধি প্রদানের দাবি তোলেন। নইলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শিক্ষক নেতা অধ্যক্ষ এ কে এম শহীদুল্লাহর ২১তম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত গতকালের কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দীন খান।