শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চান উপাচার্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার দাবি জানিয়েছেন উপাচার্যরা।
গতকাল সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি করেন।
বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উপাচার্যরা ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে উপাচার্যদের আরও ওপরে রাখা, শিক্ষকদের জন্য জ্যেষ্ঠ সচিবের সমমর্যাদার পদ সৃষ্টি করাসহ আরও বেশ কিছু দাবি করেছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের নেতৃত্বে উপাচার্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।