শিক্ষকদের জিম্মি করে ভোট নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি ও সুযোগ-সুবিধা পেতে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের ভোট দেওয়ার প্রমাণ রাখতে ব্যালটের ছবি মুঠোফোনে ধারণ করা হয়েছে৷ এ ক্ষেত্রে শিক্ষকদের জিম্মি করে ভোট নেওয়া হয়েছে৷ গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল৷
সংবাদ সম্মেলনে সোনালী দলের সভাপতি মো. ইদ্রিস মিয়া ¾লিখিত বক্তব্যে বলেন, ভোট দেওয়ার প্রমাণস্বরূপ আওয়ামী লীগপন্থীরা পূর্বপরিকল্পিতভাবে মুঠোফোনে ব্যালটের ছবি তোলেন৷ ভোটকেন্দ্রে ঢোকার দরজায় মুঠোফোন ও ক্যামেরা ব্যবহার না করার নির্দেশনা ছিল৷ ভোট গ্রহণের শুরুতেই এ নির্দেশনা দেখে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা এর প্রতিবাদ করেন৷ পরে নির্বাচনী বিধিতে মুঠোফোন ব্যবহারের বিষয়ে কিছু উল্লেখ না থাকায় প্রিসাইডিং কর্মকর্তা বিজ্ঞপ্তিটি তুলে নেন৷
বিএনপিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক আবুল হাশেম ছবি তুলতে বাধা দেওয়ায় আওয়ামী লীগপন্থী এক শিক্ষক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন৷ ওই শিক্ষক ছবি তোলার নেতৃত্ব দিয়েছেন৷