শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগে সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা উন্নয়নে ব্যক্তিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিভাগের ৬৮টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিষয়ভিত্তিক প্রশিক্ষণের প্রথম দিন গতকাল বাংলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক দেলোয়ার হোসেন এই উদ্যোগ নেন। এর আগে তিনি প্রাথমিক শিক্ষকদের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক পড়ার কর্মসূচি চালু করেন।

এবার শিক্ষকদের দিয়েই শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। যাঁরা এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন এবং যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁদের কাউকেই কোনো প্রশিক্ষণ ভাতা দেওয়া হচ্ছে না। নিজ দায়িত্বে এই কর্মশালায় অংশগ্রহণের জন্য উপপরিচালক তাঁদের উদ্বুদ্ধ করেছেন।

রাজশাহী বিভাগের আটটি জেলায় সম্প্রতি ১৩ হাজার ৯০৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি জাতীয়করণ হয়েছে। গতকাল এসব বিদ্যালয়ের তিন হাজার ৪৭৭ জনকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় এর উদ্বোধন করেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে তিন দিন করে কর্মশালার আয়োজন করা হবে।

দেলোয়ার হোসেন বলেন, কর্মশালা শেষে শিক্ষকদের বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা আগের চেয়ে অনেক বেড়ে যাবে।