শিক্ষকদের দলাদলি শিক্ষা কার্যক্রম ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু পরিষদ’ গঠন নিয়ে শিক্ষকদের মধ্যে দলাদলি শুরু হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষক জানান, বঙ্গবন্ধু পরিষদ গঠন নিয়ে শিক্ষকদের মধ্যে দলীয় রাজনীতি চরম আকার ধারণ করেছে। এ কারণে আওয়ামীপন্থী শিক্ষকেরা পাঠদান বন্ধ রেখে প্রায়ই সভা-সমাবেশ করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে শিক্ষক কে এম দেলোয়ার হোসেনকে সভাপতি ও নাসিম রেজাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এর আগে ৭ মার্চ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এস এ মালেক স্বাক্ষরিত এক চিঠিতে মিজানুর রহমানকে সভাপতি ও আলম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছিল।