শিক্ষকদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতনকাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি এবং মানববন্ধন করেছেন ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের শিক্ষকেরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ওই কলেজ শাখার উদ্যোগে কলেজের ফটকের সামনে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের ক্যাডারদের ১ নম্বর গ্রেডসহ দুটি সুপার গ্রেডে যাওয়ার সুযোগ থাকলেও শিক্ষকদের সর্বোচ্চ চতুর্থ গ্রেড পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। এভাবে শিক্ষকদের সঙ্গে বেতনবৈষম্য ও মর্যাদাবৈষম্য করা হয়েছে।