শিক্ষকদের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্তহীনভাবে অষ্টম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি ও চাকরি জাতীয়করণের দাবিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা গতকাল সোমবার সমাবেশ, মানববন্ধন, মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শেখ সেলিম, আবুল কাশেম, ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ৩১ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেওয়া হবে। সেই সঙ্গে এসএসসি পরীক্ষা গ্রহণ থেকে তাঁরা বিরত থাকবেন। এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেন। দুপুর ১২টায় শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।