শিক্ষকদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতনকাঠামোতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখা। গতকাল রোববার দুপুরে মুকুল নিকেতন স্কুল থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে রূপ নেয়। ওই সমাবেশে সংগঠনের সভাপতি জি এম এ মোবাশ্বের রহমান, সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বদরুল আলম, খন্দকার সুলতান আহাম্মদ, শাহানাজ পারভিন প্রমুখ বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।