শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষকদের দুই পক্ষ প্রশাসন বরাবর পাল্টাপাল্টি চিঠি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অসীম কুমার ভদ্রের বিরুদ্ধে উপাচার্যকে চিঠি দিয়েছেন হলের সহকারী প্রাধ্যক্ষ শরমিন চৌধুরী। শরমিনের স্বামী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘অসীম কুমার ভদ্র যা করেছেন, তা বুঝে-শুনে করেছেন। এ জন্য চিঠি দেওয়া হয়েছে।’
এর আগে দোষী শিক্ষকের শাস্তি দাবি করে গতকাল রেজিস্ট্রার বরাবর আবেদন করেন অসীম কুমার ভদ্র। তাঁর সঙ্গে শিক্ষকদের একাংশ ছিল।
বুধবার অধ্যাপক নজরুল ইসলামের বিরুদ্ধে অসীম কুমার ভদ্রকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। অসীম কুমার সহকারী প্রাধ্যক্ষ শরমিন চৌধুরীকে হলে তালাবদ্ধ করে রাখেন বলে অভিযোগ। এ ঘটনায় ওই রাতে শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষ হয়।
প্রতিবাদ: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের দুটি পক্ষের সংঘর্ষ, আহত ২৩’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কিছু তথ্যের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম। প্রতিবাদলিপিতে তিনি জানান, ‘প্রতিবেদনে আমার বিষয়ে যা লেখা হয়েছে, তা সম্পূর্ণভাবে ভুল এবং কার্যত বিপরীত।’