শিক্ষকদের দ্রুত অবসর ভাতা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরে যাওয়া শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ ও অবসর ভাতা দ্রুত প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
গতকাল বুধবার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর রামপুরা একরামুন্নেসা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক সমাবেশে শিক্ষকেরা এ দাবি জানান।
একরামুন্নেসা কলেজের অধ্যক্ষ দেওয়ান সাইফুদ্দিন বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ ও অবসর ভাতা দ্রুত দিয়ে দিতে হবে। অবসরে চলে যাওয়ার পর অনেক শিক্ষক মানবেতর জীবন যাপন করেন। তাঁদের অনেকে বছরের পর বছর ধরনা দিয়েও অবসর ভাতা না পেয়ে মৃত্যুবরণ করেছেন। এই অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না।
সমাবেশে আরও বক্তব্য দেন শিক্ষকনেতা ফজলুল হক, জাহানারা বেগম, এস এম সোহরাওয়ার্দী, শাহজাহান সরকার, রফিকুল ইসলাম, এ টি এম হেমায়েত উদ্দিন, আবদুল মান্নান, সালেহা বেগম, শামীমা বেগম, আলেয়া বেগম, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।