শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ নামে শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের আহ্বায়ক ও উপদেষ্টা কমিটি গঠনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।
অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ মিঞাকে আহ্বায়ক, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক পলাশ কর্মকারকে যুগ্ম আহ্বায়ক আর ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মাসুম মিয়াকে সদস্যসচিব করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন সহ-উপাচার্য মো. আবুল হোসেন, সৈয়দ আতিকুল ইসলাম এবং ভক্ত সুপ্রতিম সরকার।