শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু পরিষদ’ নামে শিক্ষকদের আরও একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি হলেন এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সাধারণ সম্পাদক হলেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন।
নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, এই সংগঠন শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।
এর আগে গত ৭ জানুয়ারি স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে শিক্ষকদের একটি সংগঠনের কার্যক্রম শুরু হয়।