প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতিক্রিয়াকে অযাচিত হিসেবে মন্তব্য করেছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী। গতকাল বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
তবে বিধি অনুযায়ী পয়েন্ট অব অর্ডার না হওয়ায় ডিপুটি স্পিকার কথা শেষ হওয়ার আগে তাহজীবের মাইক বন্ধ করে দেন। তাহজীব বলেন, আন্দোলন করছেন শিক্ষকেরা বৈষম্যের বিরুদ্ধে। শিক্ষকদের জ্ঞানের অভাব রয়েছে বলে অর্থমন্ত্রী অযাচিত প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কাউকে আক্রমণাত্মক কথা বলতে পারেন না।’