
‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে’ স্লোগানে শুরু হচ্ছে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব ২০১৩। রাজধানীকে মোট পাঁচটি অঞ্চলে ভাগ করে আয়োজিত হবে এই উৎসব। এতে অংশ নেবে ২০০টি স্কুলের বিতার্কিক। ১৩-১৪ সেপ্টেম্বর পুরান ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম উৎসব। বিতর্ক উৎসব উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আয়োজন করা হয় দিনব্যাপী এক মতবিনিময় সভার। সভায় ধানমন্ডি, মিরপুর ও রামপুরা অঞ্চলের ৫২টি স্কুলের ৯৮ জন শিক্ষক ও মডারেটর অংশ নেন। অনুষ্ঠানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদরুদ্দিন হাওলাদার প্রথম আলোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিতর্ক উৎসব ছেলেমেয়েদের এগিয়ে নিতে সহায়তা করবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের রোকেয়া বেগম, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিরিন সুলতানা, ভিকারুননিসা নূন স্কুল ধানমন্ডি শাখার মুবিনা মোস্তাফা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের কাজী রুখসানা হক, মিরপুর উদয়ন স্কুলের রবিউল আলম ও ক্যামব্রিয়ান স্কুলের এনামুল কবির। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক, সহযোগী সম্পাদক, ফিচার সম্পাদক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক।
বিতর্কের নানা বিষয়ে আলোচনায় অংশ নেন বিতার্কিক জিয়াউল হক, শেখ তাসমির আলম, শাকিল মাহবুব ও হাসান মাহমুদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি।
বিস্তারিত পড়তে ক্লিক করুন