প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী ডিজিটাল প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক এ কর্মশালায় অংশ নেন। ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশিক্ষণ কর্মশালার পরিচালক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা প্রমুখ।