প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই অভিযোগে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষকেরা হলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি ও প্রভাষক আসাদুজ্জামান। নিয়োগ বাতিল হওয়া শিক্ষক হলেন একই বিভাগের এস এম মাহবুবুর রহমান।