প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এর ফলে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটে কোনো ক্লাস হয়নি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি কর্মসূচি পালন করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আবুল মনছুর ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় পূর্ণদিবস কর্মবিরতি পালনের এ সিদ্ধান্ত হয়।l