প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককে শারীরিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নগরের শিবগঞ্জ এলাকায় অবস্থিত সদর উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার গতকাল বুধবার ছিল সমাপনী দিন। বেলা সাড়ে তিনটায় প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. আজিজুল হক। আরও বক্তব্য দেন প্রশিক্ষক সঞ্জয় কুমার নাথ, মো. আবদুল হাই, প্রশিক্ষণার্থী মো. আবদুল মালিক রাঢ়ি, সুরজানা বেগম ও স্বপন কুমার দাশ। সনদ দেওয়ার আগে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গত শুক্রবার প্রশিক্ষণের উদ্বোধন করেন শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) সঞ্জয় কুমার চৌধুরী। সিলেট প্রতিনিধি