প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নীতি-নৈতিকতা বিষয়ে শিক্ষকদের পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার উপাচার্য ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এর উদ্বোধন করেন। ইউনেসকোর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছে। বিভাগটির সভাপতি আবদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবুল হোসেন ও ইউনেসকোর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা সুই ভিজে।