প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভালো ছাত্র হলেই ভালো শিক্ষক হওয়া যায় না। এ জন্য প্রশিক্ষণও নিতে হয়।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) আয়োজনে গতকাল রোববার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআইয়ের পরিচালক অধ্যাপক মোজাহার আলী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী আকবর এতে উপস্থিত ছিলেন।