শিক্ষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেল অবিলম্বে কার্যকর না করলে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবরের সঞ্চালনায় সমাবেশে ভাস্কর রঞ্জন দাস, জয়ন্ত দাশ, জমির উদ্দিন, অজয় কুমার রায়, পৃথ্বীশ কান্তি ঘোষ, এনামুল হক, ফারুক আহমদ প্রমুখ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|