শিক্ষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা শাখা গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বেলা ১১টায় শিক্ষকেরা প্রেসক্লাব এলাকা থেকে মিছিল বের করেন। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে সংগঠনের সভাপতি অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে অধ্যক্ষ রেজাউল ইসলাম, শিক্ষক নেতা রওশানুল কাওছার, অধ্যক্ষ জাহানারা বেগম, উপাধ্যক্ষ মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।