শিক্ষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল রোববার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বেলা একটার দিকে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে এটি শেষ হয়। পরে তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিনের কাছে স্মারকলিপি দেন। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার কার্যক্রম বাস্তবায়ন।
জামালপুর প্রতিনিধি