কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেসরকারি শিক্ষকেরা তাঁদের ১৭ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বেসরকারি শিক্ষকেরা প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেন।গতকাল সকাল ১১টায় মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সমেঞ্চলনকক্ষে শিক্ষকদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী শিক্ষক- কর্মচারী ঐক্যপরিষদ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহামঞ্চদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু সৃষ্টি ব্রত পাল। কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের মোহামঞ্চদ হোছাইন, হোয়ানক কলেজের সুধীর কুমার দে, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ শাহ আলম, মহেশখালী শিক্ষক সমিতির সভাপতি এস এম বাকি বিল্লাহ ও শিক্ষক শামীম ইকবাল, লায়েক হায়দার, ছিদ্দিক নুরী, দুলাল ভট্টাচার্য, মাওলানা আক্তার কামাল, সরওয়ার কামাল ও মুজিবুল হক।