প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে দুই দিন বিদ্যালয়টি বন্ধ থাকবে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির একজন শিক্ষকের পদ নিয়ে মামলাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত সোমবার বেলা ১১টার দিকে অধ্যক্ষের সঙ্গে স্কুল শাখার কয়েকজন শিক্ষকের তর্ক হয়। পর অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি এবং পরবর্তী দুই দিন বন্ধ ঘোষণা করা হয়। কাল বিদ্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে।