শিক্ষকদের বেতনের টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষক ও পিটিআইয়ের কর্মচারীদের বেতন-ভাতার প্রায় ১১ লাখ টাকা গতকাল রোববার ছিনতাই হয়েছে।পিটিআই ও পুলিশ সূত্রে জানা গেছে, পিটিআইয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা আমজাদ হোসেন গতকাল সোনালি ব্যাংকের মৌলভীবাজার শাখা থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ১০ লাখ ৮৬ হাজার টাকা তোলেন। কর্মচারী আবুল হাসেমসহ টাকা নিয়ে তিনি রিকশায় করে আদালত সড়ক দিয়ে পিটিআইয়ের দিকে যাচ্ছিলেন। পথে পৌর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাঁদের পথরোধ করে। একপর্যায়ে তাঁদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমজাদ জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথমে তাঁকে সদর হাসপাতাল ও পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।