শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার দাবি জানিয়ে গতকাল শুক্রবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।‘আমার অধিকার’ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ শিক্ষাব্যবস্থায় বৈষম্য কমানোর দাবি জানান।সিলেটে শিক্ষক দিবসের সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া বেসরকারি শিক্ষকদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে। বাকশিস সভাপতি ইসহাক হোসেন বলেন, সরকার কিছুসংখ্যক শিক্ষক নেতার সঙ্গে আলোচনা করে ৫০০ টাকা বাড়ি ভাড়া ও ৩০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তা এ দেশের শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করেছে।এ ছাড়া বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-সালাম), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং জাতীয় গণতান্ত্রিক লীগ পৃথক কর্মসূচি পালন করে।