শিক্ষকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন বৈষম্য দূরীকরণসহ ১১ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা প্রশাসকের কাছে দাবি-দাওয়া সংবলিত একটি সঞ্চারকলিপি পেশ করেন শিক্ষকনেতারা। বিকেল তিনটায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর তাঁরা সেখানে ১১ দফা দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্যসচিব মো. সামসুদ্দিন এবং জেলা সদস্যসচিব তারেক সালাউদ্দিন।