প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে গতকাল মানিকগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজকেরা বলেন, দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে শহীদ রফিক সড়কে এ মানববন্ধন করা হয়। এতে বাকবিশিসের জেলা শাখার সভাপতি মীর মোকছেদুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আশুতোষ রায়, সাংগঠনিক সম্পাদক বলরাম চক্রবর্তী প্রমুখ। এ সময় মোকছেদুল আলম বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকেরা আন্দোলন করলেও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সুনির্দিষ্ট নীতিমালা করা হচ্ছে না।