শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাকে জাতীয়করণ করা ও বৈশাখী ভাতা প্রদানসহ চার দফা দাবিতে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ শাখার সভাপতি জয়া রানী চন্দ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক সবদুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির জেলা শাখার যুগ্ম সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস। বক্তারা পুরো শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করা, বার্ষিক বেতনের ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানান।