শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক শিক্ষার বৈষম্য দূরীকরণ, শিক্ষাপদ্ধতির উন্নয়ন, শিক্ষাব্যবস্থার সব ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি এবং সহকারী প্রধান শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকেরা এসব কর্মসূচি পালন করেন। বেসরকারি মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির সদস্য তোফাজ্জল হোসেন, আবদুল বারী, জাবেদ আলী, এমরান আলী, সেকেন্দার আলী প্রমুখ।