শিক্ষকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেল প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম। মানববন্ধনে বলা হয়, প্রস্তাবিত পে-স্কেেল মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও জ্যেষ্ঠ সচিবদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন স্কেল সচিবদের থেকে একধাপ নামানো হয়েছে। মানববন্ধনে অধ্যাপকদের বেতন জ্যেষ্ঠ সচিবদের বেতনের সমান করার দাবি জানানো হয়।