প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলের বৈষম্য দূরীকরণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকেরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম, রসায়ন বিভাগের অধ্যাপক জিনিয়া নাছরিন। গাজীপুর প্রতিনিধি|