শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত পে-স্কেল পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, ‘সুপারিশকৃত পে-স্কেলে আর্থিক দিকের চেয়ে শিক্ষকদের মর্যাদার বিষয়টি বেশি জড়িত। প্রস্তাবিত বেতন কাঠামোতে সিনিয়র অধ্যাপকদের অবস্থান দেখে আমরা হতাশ হয়েছি, অপমানবোধ করছি। এ সুপারিশে শিক্ষকদের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে।’