শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবিতে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সরকারি আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনকারী শিক্ষকদের দাবিগুলো হচ্ছে, বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি (আপগ্রেড), সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, পদোন্নতি বৈষম্য নিরসনে ব্যাচভিত্তিক পদোন্নতি, নবসৃষ্ট মাদ্রাসা অধিদপ্তরসহ অন্যান্য সব পদে শিক্ষা ক্যাডার থেকে পদায়ন ও পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালনকালে শিক্ষকদের পূর্ণ নিরাপত্তা প্রদান। বিসিএস শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মো. আতিকুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ গাজী হাসান কামাল প্রমুখ বক্তৃতা করেন।